1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“হাকিমপুর হিলিতে বিএনপির নির্বাচনি প্রচারণায় এক হাজার মোটরসাইকেলের শোডাউন”

  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

“হাকিমপুর হিলিতে বিএনপির নির্বাচনি প্রচারণায় এক হাজার মোটরসাইকেলের শোডাউন”

মোঃ সাকিব হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে বিএনপির ধানের শীষের মনোনীত পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ব্যাপক নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। পরে শোডাউনটি হাকিমপুর উপজেলার পৌরসভা ও তিন ইউনিয়ন—আলীহাট, বোয়ালদাড় ও খট্রামাধবপাড়া—পদক্ষিণ করে।

শোডাউন শেষে পৌরসভা এলাকায় নির্বাচনি প্রচার চালান নেতাকর্মীরা। এসময় তারা ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, “দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করতেই আজকের এই শোডাউন আয়োজন করা হয়েছে।”

সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে ঘরে ঘরে প্রচারণা চলছে। লিফলেট বিতরণসহ মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আজকের প্রায় এক হাজার মোটরসাইকেলের শোডাউন তারই অংশ।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির