“শাপলা কলি নিয়ে নরসিংদী-৪ আসনের পথে প্রান্তরে ছুটছেন মুন্না”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলির প্রচারণায় পথে প্রান্তরে ছুটছেন মুনাওয়ার রিয়াজ মুন্না। চায়ের স্টল থেকে শুরু করে ফসলের মাঠে কর্মরত শ্রমিক ও জনসাধারণের মাঝে এনসিপির নতুন রাজনীতির বার্তা ছড়াচ্ছেন তিনি।
মনোহরদী ও বেলাব উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শাপলা কলি প্রতীক ও তার ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে।
মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের এক উচ্চ শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। তার পিতা মনোহরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবুল ফজল মো: রিয়াজ উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তিনি।
শৈশবকাল থেকেই শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ও নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সহ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী পরিষদের সাথেও যুক্ত তিনি। দীর্ঘ ফ্যাসিবাদের আমলে কারাবরণ ও গুলির শিকার হতে হয়েছে প্রতিবাদী ও নির্ভীক এ তরুণকে। করোনা মহামারীতে জেলাজুড়ে ত্রাণ ও অক্সিজেন সেবা পৌঁছে দিয়ে মানুষের নজর কাড়েন তিনি। অসহায় মানুষকে পুনর্বাসন, নলকূপ ও সোলার বাতি স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় বিভিন্ন অনুদান দিয়ে থাকেন তিনি।
তারুণ্য,সততা ও জনপ্রিয়তার কারণে গণমানুষের মুখে আলোচনায় রয়েছেন মুন্না। এনসিপির মনোনয়ন পেলে তিনি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন বলে তাঁর মনে করছেন তাঁর সমর্থকেরা।
এ বিষয়ে মুনাওয়ার রিয়াজ মুন্না বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার শপথ নিয়েছি। দলীয় মনোনয়ন পেলে তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমি এ জনপদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে চাই। আধুনিক নাগরিক জীবনমান ও অবকাঠামোগত উন্নয়নই হবে আমার ভিশন। আমি “শাপলা কলি” প্রতীকে এলাকাবাসীর দুআ ও সমর্থন চাই।
Leave a Reply