1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আমাদের সমাজের উল্লেখযোগ্য অংশ হলো নারীরা;জেলা প্রশাসক আনোয়ার সাদাত”

  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ জন দেখেছেন

“আমাদের সমাজের উল্লেখযোগ্য অংশ হলো নারীরা;জেলা প্রশাসক আনোয়ার সাদাত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও তাৎপর্যের সঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, র‍্যালি এবং “যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনার অর্জন, চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী নেত্রী এবং তরুণ কর্মীরা ব্যানার–প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধন শেষে বর্ণাঢ্য র‍্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

সভায় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “আমাদের সমাজের উল্লেখযোগ্য অংশ হলো নারীরা। তারা সকাল–দুপুর–সন্ধ্যা নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছে। পুরুষ যেমন, নারীও তেমন—কোনো অংশে কম নয়। সমাজ ও রাষ্ট্রগঠনে নারী-পুরুষ উভয়ের সমান ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সব প্রতিষ্ঠানে সেল সক্রিয় করতে হবে এবং অভিযোগ গ্রহণ-নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ করতে হবে।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, নারী নেত্রী নমিতা চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা–সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও সমাজ—সবখানে সচেতনতা এবং জবাবদিহিতা বাড়াতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধুমাত্র আইন দিয়ে নয়, সামাজিক পরিবর্তনের মাধ্যমেও সম্ভব।

উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন—এই মতবিনিময় সভা খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নতুন দিক উন্মোচন করবে এবং নারী-পুরুষ সমতার সামাজিক দর্শনকে আরও শক্তিশালী করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির