1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার”

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধ।

ঘোড়াঘাট থানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অটো (মিশুক) ছিনতাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন কে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটিও উদ্ধার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর গত ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের (৫৮) সামনে অটো নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জন যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার কথা বলে তার অটো ভাড়া নেয়। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নূরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাম পাশে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে গাড়ি থেকে টেনে ফেলে দেয়। পরে কয়েকজন মিলে তাকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এরপর তার অটো মিশুকটি (মূল্য ১,২০,০০০ টাকা) ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর ৩৯৪ পেনাল কোডে মামলা রুজু হলে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর নির্দেশনায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নীয়ামতুল্লাহর নেতৃত্বে ও ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এসআই সাব্বির আলম, এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী ও সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, আল আমিন (২৫), নয়ন মন্ডল (২৫), খাজা মিয়া (২৬),

রফিকুল ইসলাম (৩৮)। সকলেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২৫-১১-২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির