“টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সাপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন”
আব্দুল্লাহ্,জেলা প্রতিনিধি টাঙ্গাইল
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সাপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি এবং ধনবাড়ী উপজেলা যুব কর্মকর্তা এস. এম. হাসান তালুকদার । প্রদর্শনীতে ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, খামারি, উদ্যোগতা,দেশের বিভিন্ন ভেটেনারি ঔষধ কোম্পানি অংশগ্রহণ করেন । এতে ত্রিশটা স্টলে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হয় ।
২৬/১১/২০২৫
Leave a Reply