1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খাগড়াছড়িতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন”

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৭ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

দেশীয় জাত–আধুনিক প্রযুক্তির সম্মিলনে সমৃদ্ধ প্রাণিসম্পদ গড়ে তোলার আহ্বান

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণীসম্পদে হবে উন্নতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি ঘুরে পুনরায় প্রাণীসম্পদ কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) নোমান ইবনে হাফিজ এবং জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের বিশাল সম্ভাবনাময় পশুপালন খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারলে উৎপাদন বাড়বে, কমবে রোগব্যাধি ও ক্ষতি। একই সঙ্গে স্থানীয় কৃষক ও খামারিদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সেবার সহজলভ্যতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রাণীসম্পদ সপ্তাহের মধ্য দিয়ে জেলার খামারিরা তাদের অভিজ্ঞতা আদান-প্রদান, আধুনিক পদ্ধতি শেখা এবং দেশীয় জাতের উন্নয়ন-প্রচারে নতুন উদ্দীপনা পেয়েছে বলে জানান আয়োজকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির