1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“গাজীপুরে যুবকের কান্ড মায়ের মরদেহ কবর থেকে তুলে এনে ঘরে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখলো, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি”

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৩ জন দেখেছেন

“গাজীপুরে যুবকের কান্ড
মায়ের মরদেহ কবর থেকে তুলে এনে ঘরে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখলো, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি”

সাঈদ আল সাগর :গাজীপুর সংবাদ প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরের মোথাজুরী এলাকায় কবর থেকে মায়ের মরদেহ তুলে ঘরে নিয়ে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখার অভিযোগ উঠেছে go তার ছেলে সজিব হোসেনের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও ক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোথাজুরী এলাকার খোদেজা বেগম (৫০) স্বামী আনতাজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজিবকে নিয়ে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই সজিব মাদকাসক্ত হয়ে মায়ের সঙ্গে নিয়মিত ঝগড়া ও নির্যাতন চালাতেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে খোদেজা বেগম মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু সেই রাতেই সজিব গোপনে কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে নিজ ঘরে এনে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে। সোমবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়রা কবর খোলা দেখে সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় সজিবের ঘরের তালা ভাঙে। এ সময় ঘরের ভেতর মশারির নিচে লেপে মোড়ানো অবস্থায় খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

খোদেজার বড় ভাই আব্দুল মান্নান মিয়া বলেন, সজিব আমাকে ফোন দিয়ে বলেছে— তার মাকে কেন মাটিতে দিয়েছি। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা সবাই ভয়ে আতঙ্কে আছি।

এ বিষয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও হৃদয়বিদারক। স্থানীয়দের সহায়তায় মরদেহ পুনরায় দাফন করা হয়েছে। বিষয়টি আইনিভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির