1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আল ইহসান ব্লাড নেটওয়ার্কের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন

“আল ইহসান ব্লাড নেটওয়ার্কের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন”

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলার আল জামিয়াতুল মাদানিয়া সোনামুখী (বাজার) মাদ্রাসায় আল ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন শুরুর পর থেকে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন প্রায় শতাধিক শিক্ষার্থী রক্তের গ্রুপ পরীক্ষা করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ জিহাদ আল হাসান। ক্যাম্পেইনের উদ্বোধন করেন আল ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মুফতী আশেকে এলাহী শিবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী শরিফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাইমুন, দপ্তর সম্পাদক হাফেজ কাউসার আহমেদ এবং সদস্য মোঃ সানাউল্লাহসহ সংগঠনের আরও স্বেচ্ছাসেবীরা।

আয়োজনে রক্তদানের উপকারিতা, জরুরি সেবা ও মানবিক কাজের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা পুরো কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করেন।

উল্লেখ্য, আল ইহসান ব্লাড নেটওয়ার্ক আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নিয়মিত মানবিক রক্তসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির