“গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশ”
আচ্ছা, মানুষের জীবনের মূল্য কি সম্পদের রাজনীতির কাছে এতই তুচ্ছ?
ফিলিস্তিন- গাজায় চলমান গণহত্যার পেছনে দায়ী ইজরায়েলি জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ।
এই দুই বাদের রাজনীতির এক লক্ষ্য- একটি স্বাধীন ভূখন্ডের জনগণের সমগ্র প্রজন্মকে নৃশংস কায়দায় গণহত্যার মাধ্যমে নিঃশেষ করে দেওয়া ও সেই ভূখন্ডের খনিজ সম্পদ-তেল-গ্যাস ও যা যা প্রাকৃতিক সম্পদ আছে তা লুট করা।
যা এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় আরো বেশি পুঁজি তৈরির উৎস,মুনাফা তৈরির উৎস -হোক সেটা মানুষ মেরে কিংবা নিপীড়ককে তোষামোদ করে।
এটাই আমেরিকার আরো বড় আকারের দানব হয়ে ওঠার উৎস।
ফিলিস্তিনের মানুষ এই দানবীয় রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থার বলি হচ্ছেন কারণ তারা জীবিত থাকলে স্বাধীন জন্মভূমির আন্দোলন তারা করবে, নিজ দেশের সম্পদ রক্ষার আন্দোলন তারা করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বড় এজেন্ট ইজরায়েলের লক্ষ্যের পথে বড় কাঁটা।
ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা, তাদের মুক্তি চাই, কিন্তু সেটা এইসময়ে মানবসভ্যতার দুই বড় শত্রু- মার্কিন সাম্রাজ্যবাদ ও ইজরায়েলি জায়নবাদের বিরোধিতা ও তার উচ্ছেদ করেই আনতে হবে। এই দুই শত্রুর নৃশংসতাকে কালো চশমায় ঢেকে দিয়ে নয়।
অদিতি ইসলাম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
সদস্য সচিব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাবি
Leave a Reply