“অষ্টগ্রামে আনসার ও ভিডিপির প্রশিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ”
এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদে,১০ দিন ব্যাপী বাংলাদেশ আনসার ভিডিপির অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ (৪র্থ ধাপ) ২০২৫-২৬ এর সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল ওয়াহাদ, বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (আসি) রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনসার ভিডিপির কর্মকর্তা জনাব মোঃ তৌহিদ মিয়া ও উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রমজান মিয়া। বিশেষ বক্তব্য রাখেন ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার। পরিশেষে প্রশিক্ষক ৪৭ জন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply