1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খুলনার কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ জন দেখেছেন

“খুলনার কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত”

মোক্তার হোসেন খুলনা জেলা প্রতিনিধি

খুলনার কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কয়রা সদরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়। র‍্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ শুভ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার এবং উপজেলা কৃষি অফিসার তীলোক কুমার ঘোষ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুন কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রারন অফিসার হাসান ফেরদৌস কমল, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, জাগরনী চক্র ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ ইউসুফ আলী, খামারী শাহানারা খাতুন, নারগিস আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির