1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“গোপালগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

“গোপালগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ থাকা মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ বেলা ১১ টায় প্রেসক্লাব গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকেই কোন সন্ধান পাওয়া যায়নি মিজানের বন্ধ রয়েছে তার সব কয়টি মোবাইল নাম্বার। আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ সকল জায়গায় খোঁজ খবর না পাওয়ার পরে গত ১০ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় নিখোঁজ এর একটি জিডি করে তার স্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ মিজানুর রহমানের পিতা হারেজ মোল্লা, ছোট ভাই হিরু মোল্লা সহ পরিবারের লোকজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির