1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

“নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধি:

নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিমের বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টির ঈগল মার্কা প্রতীকের প্রচারণা চলছে লালপুর – বাগাতিপাড়া আসনের ১৫ টি ইউনিয়ন ও ২ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে। প্রতিদিন এএসএম মোকাররেবুর রহমান নাসিমের ব্যাক্তিগত পরিচিতি ও দলীয় আদর্শ মানুষের কাছে তুলে ধরে কর্মীদের কাজে ব্যাপক সাঁড়া দিতে শুরু করেছে ভোটাররা।
এবি পার্টির নেতা সুজন বলেন, আমাদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে লালপুর – বাগাতিপাড়া আসনে ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই দয়ারামপুর এলাকাসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ভেঙ্গে ফেলা হচ্ছে, পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।
এবি পার্টির আরেক নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি গোষ্ঠী এ নোংরা কাজ করছে ।
এ ব্যাপারে এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন , আমি মনে করি এহেন কাজ রাজনৈতিক এক্টিভিস্ট নয়,এটা ফ্যাসিবাদী কার্যক্রম।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি) কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির