“গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার চেক বিতরণ”
মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বিআরটিএ গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের পরিবার ও একজন পঙ্গুত্ববরণকারী ব্যক্তির মাঝে মোট ১ কোটি ৩১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের মাঝে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আরিফ- উজ- জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর টি এ ‘র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ বিআরটিএ সার্কেল এর সহকারি পরিচালক লাইলাতুল মাওয়া।
এ সময় সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ জেলায় ঘটে যাওয়া বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকা করে চেক দেওয়া তুলে দেওয়া হয়। এছাড়াও দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী এক ব্যক্তিকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply