1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৪ জন দেখেছেন

“বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা মাদারীপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি নাভীলা চৌধুরীর আয়োজনে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী। এক সংক্ষিপ্ত আলোচনায় নাভিলা চৌধুরী বলেন আমাদের প্রানপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলে অমানবিক নির্যাতন করেছেন, তিনি অসুস্থ হলেও ঠিকমত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছেন, আজ আমাদের নেত্রী অসুস্থ হয়ে আইসিইউ তে আছেন, সবাইকে নেত্রীর জন্য দোয়া করার বিশেষ অনুরোধ করেন।

পরে দোয়ার মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ কামনা করা হয়।

এই সময় শিবচর উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল, বিএনপির নেতা রুবেল খান, শিবচর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি খলিল মাদবর, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক উমর ফারুক ফরাজীসহ অনেকই উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির