“জীবন বাঁচাতে বন্ধু একতা সংঘ-২৪”
আরমান উজ্জামান রাজু আলফাডাঙ্গা প্রতিনিধি ফরিদপুর।
আলফাডাঙ্গা তরুণ শিক্ষার্থীরা গড়ে তুলেছে বন্ধু একতা সংঘ-২৪ ।মানবসেবার প্রচন্ড ইচ্ছা শক্তি থেকে গত বছর অর্থাৎ ২০২৪ সালে একঝাক শিক্ষার্থীরা গড়ে তুলেছেন বন্ধু একতা সংঘ-২৪ সেচ্ছাসেবী সংগঠন ।
যার মাধ্যমে এ পর্যন্ত ৪০০ মানুষকে রক্তের যোগান নিশ্চিত করেছে সংগঠনটি।
যেকোনো ধরনের অপারেশন, থ্যালাসেমিয়াসহ রক্ত প্রত্যাশী মানুষের জন্য ছুটে চলে এই সংগঠনের কর্মী ও ডোনাররা।
সংগঠনটি দৈনিক স্বদেশের কন্ঠকে বলেন, রক্তদান মানুষে সহানুভূতি ও একতার বন্ধন গড়ে তোলে। এটি সামাজিক সচেতনতা বাড়ায় এবং সমাজে একধরনের মানবিক দায়িত্ববোধ তৈরি করে। নিয়মিত রক্তদান কার্যক্রম সমাজে পারস্পরিক সহযোগিতা ও আস্থার পরিবেশ সৃষ্টি করে, যা একটি সুস্থ, সচেতন ও সহানুভূতিশীল সমাজের ভিত্তি।
Leave a Reply