1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খাগড়াছড়িতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু”

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে দুইদিনব্যাপী “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সঞ্চয় ব্যাংক খাগড়াছড়ি জেলা আঞ্চলিক কর্মকর্তা লুনা চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।

দুইদিনের এ প্রশিক্ষণে মোট ৭০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন-৫ উপজেলার (মাটিরাঙ্গা, পানছড়ি, রামগড়, মহালছড়ি ও লক্ষ্মীছড়ি) শাখা ব্যবস্থাপক ৫ জন, জুনিয়র অফিসার ৮ জন, কম্পিউটার অপারেটর ২ জন, ক্যাশ সহকারী ৫ জন এবং মাঠ সহকারী ৫০ জন।

প্রশিক্ষণ কার্যক্রমে ৪ জন প্রশিক্ষক দায়িত্ব পালন করছেন। তারা হলেন-পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ওয়াহিদুর রহমান, মো. এনামুল হক, শেখ ওয়াসি উদ্দিন ও মিঠুন মণ্ডল।

প্রশিক্ষণ উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠপর্যায়ের কর্মকর্তারা যত দক্ষ হবেন, তৃণমূল মানুষের আর্থিক সেবা তত সহজ ও বিশ্বস্ত হবে।” তিনি প্রশিক্ষণার্থীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং জনগণের সেবায় আরও নিষ্ঠা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা লুনা চাকমা বলেন,“এ প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপনার আধুনিক কৌশল, গ্রাহকসেবা এবং অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে অংশগ্রহণকারীরা বাস্তব জ্ঞান অর্জন করবেন।”

আগামীকাল দ্বিতীয় দিনের সেশন শেষে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির