1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে যুবসমাজের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ”

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে যুবসমাজের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ”

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি হারুন রশীদ

মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালীতে শুক্রবার বিকেলে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে।

বিকেল সাড়ে ৪ টার দিকে কাটাখালী এলাকার মুন্সীগঞ্জ কলেজ সংলগ্ন মাঠে রনছ হাওলাপাড়া যুব সমাজের ব্যানারে এ সমাবেশ করে। সমাবেশে স্থানীয় ৩ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

কাটাখালী এলাকার প্রবীন ব্যক্তি তমিজউদ্দিন শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান শেখ, শহর ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট মো. রোমান হোসেন ও সদর থানার উপ-পরিদর্শক মীর মো. মোখছেদুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারং ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. গোলাম মোস্তফা, গোয়ালীমান্দ্রা ইউনিয়ন পরিষদের সচিব মো. রাজু শেখ, স্কুল শিক্ষক মো. মানিক হোসেন, মো. মনির হোসেন, মো. রাকিব হোসেন, মো. হৃদয় শেখ, মো. হানিফ মিজি, মো. মাসুদ শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা মাদক নির্মূলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মাদক বিক্রেতাদের চিহ্নিত করে প্রতিহত করার আশাব্যক্ত করেন। একই সঙ্গে মাদক বিক্রির স্পট গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদারের দাবী জানান

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির