1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ফুলবাড়ীতে খুললো জ্ঞান-সেতু, উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরী”

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

“ফুলবাড়ীতে খুললো জ্ঞান-সেতু, উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরী”

মোঃআশরাফুজ্জামান,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৫ইং

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের উপজেলা পর্যায়ে আধুনিক পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠার অংশ হিসেবে ফুলবাড়ীও যুক্ত হলো জাতীয় লাইব্রেরী নেটওয়ার্কে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে একযোগে ১১টি জেলার ৪৪টি পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুম থেকে ভার্চুয়ালি উদ্বোধনী আয়োজনে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা,উপজেলা ইনস্ট্রাক্টর আব্দুল আজিজ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক,সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান,এনসিপির উপজেলা আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু,সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা,সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুছ আলী আনন্দ সহ স্থানীয় সুধীজন।

নতুন এই পাবলিক লাইব্রেরী উপজেলার জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির