1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে গণ-সংবর্ধনায় ডাকসু ভিপি আবু সাদিক কায়েম”

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ জন দেখেছেন

“খাগড়াছড়িতে গণ-সংবর্ধনায় ডাকসু ভিপি আবু সাদিক কায়েম”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

নিজ জেলা খাগড়াছড়িতে ব্যাপক গণ-সংবর্ধনায় অভ্যর্থনা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি মো. আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় জেলা শহরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তরুণদের স্লোগান, উচ্ছ্বাস আর উপস্থিতিতে পুরো মাঠ উৎসবে পরিণত হয়।

আলোচনা সভায় ভিপি সাদিক কায়েম বলেন, “জুলাই আন্দোলনে তরুণরাই সামনে ছিল। তরুণ প্রজন্ম আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভয় করে না।” তিনি সতর্ক করে বলেন, সামনে কেউ নির্যাতন, টেন্ডারবাজি বা ফ্যাসিবাদী আচরণ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভয়ভীতি বা টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। কেউ বাধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত এমপি এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতা-কর্মীরা।

সংবর্ধনাকে কেন্দ্র করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে বলে মন্তব্য করেন আয়োজকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির