1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবপুরে দোয়া মাহফিল”

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবপুরে দোয়া মাহফিল”

শেখ মানিক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় নরসিংদীর শিবপুরে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শিবপুর বাঁশবাজার উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া) এর সভাপতিত্বে ,দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আয়ূবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু তাহের, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তরুণ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন রিকাবদার জাহান প্রমুখ।
দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার আবেদন জানান।

আবুল হারিস রিকাবদার আরও বলেন, বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তার মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি দেশবাসী সকল সময়েই আস্থাশীল। তিনি এ সময়ে দেশের সকল সংকটে-সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়া কে মিথ্যা মামলায় যেভাবে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল তা ছিল মানবতার চূড়ান্ত লঙ্ঘন। আমরা কায়মনোবাক্যে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির