“সুন্দরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল”
ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টায় বেলকা পার্টি অফিসে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক বলেন,আমাদের দলের নেত্রী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন তার সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের সবার দায়িত্ব হচ্ছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া করা। দেশের জনগণ সবাইকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানাই।
আয়োজন শেষে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply