1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সরাইলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে টেটার ও দায়ের আঘাতে বৃদ্ধ নিহত,বাড়ি ঘরে আগুন ও লটপাট”

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

“সরাইলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে টেটার ও দায়ের আঘাতে বৃদ্ধ নিহত,বাড়ি ঘরে আগুন ও লটপাট”

এম বাদল খন্দকার (ষ্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামের এক বৃদ্ধ টেটা ও দায়ের আঘাতে হয়ে মারা গেছেন৷

রোববার সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী দেওড়া গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে৷ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এসময় সাবেক মেম্বার মান্নান মিয়ার ছেলে বোরহান মিয়া বলেন কালুর গোষ্ঠীর লোকজন,
দেওড়া দক্ষিণ পাড়ার আমাদের বাড়িঘর ভাংচুর করে
বেশ কয়টি গরু ও খামার থেকে ৪০০ হাঁস, স্বর্ণ, নগদ টাকা সহ প্রায় দেরকুটি টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
আমরা এখন নিশ্ব হয়ে গেছি,
আমাদেরকে কালুর গোষ্ঠীর লোকজন হুমকি দুমকি দিয়ে বলে, একটি মাডার করছি আরও মাডার করবে বলে ভয়বিথি দেখাচ্ছে।
আমরা এর বিচার চাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যায়৷ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়, এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে।

উক্ত বিষয়ে সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন আমরা অভিযান পরিচালনা করে আপন মেম্বার নামে একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি আমাদের অভিযান অব্যাহত আছে।

সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির