1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সমবেত প্রার্থনা”

  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ জন দেখেছেন

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সমবেত প্রার্থনা”

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চকবাজারস্থ কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় হাজার প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে শুরু হয় এই প্রার্থনা সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। প্রার্থনা পরিচালনা করেন কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরো।

প্রার্থনায় অধ্যক্ষ ড. উপানন্দ মহাথেরো বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির সেবায় ফিরে আসুন—এ কামনাই বৌদ্ধ সমাজসহ দেশের সকল শান্তিকামী মানুষের।

সভায় সভাপতির বক্তব্যে ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন,জিয়া পরিবার এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে আবারও জনগণের পাশে দাঁড়ান—এটাই আমাদের প্রার্থনা। মহামতি গৌতম বুদ্ধের নিকট আমরা তাঁর পূর্ণ সুস্থতা কামনা করছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন—চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, মোহন বড়ুয়া, সুমন বড়ুয়া, তাপস বড়ুয়া, দিবাকর বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সমর বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী রণি বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া রুকু, দীক্ষিত বড়ুয়া, মিথুন বড়ুয়া, সূচয়ন বড়ুয়া, অন্নব বড়ুয়া মিথুন, কল্লোল বড়ুয়া, পিপলু বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, রোবেল বড়ুয়া, নিউটন বড়ুয়া, রিপন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, পার্থিব বড়ুয়া, মাইকেল রাখাইনসহ উত্তর–দক্ষিণ বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ।

আলো-প্রদীপে বোধিসত্ত্বের শান্ত বার্তা ছড়িয়ে দেওয়া এ আয়োজনটি ছিল রাজনৈতিক সহমর্মিতা ও ধর্মীয় প্রার্থনার এক অনন্য সমাবেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির