“হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান”
হবিগঞ্জ প্রতিনিধি -জি,এম বাবু
২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন। তিনি পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা।
এর আগে তিনি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে যোগদান করে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জেলার আইনশৃঙ্খলা শান্ত ও স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply