1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“কয়রায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিল”

  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

“কয়রায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিল”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল কয়রা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত হয়েছে। কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রিয় নেত্রীর জন্য আল্লাহর নিকট প্রার্থনা জানান।
কয়রা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এফএম মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার আরোগ্য কেবল তার পরিবারের জন্য নয়, সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সুস্থতা আমাদের জন্য প্রেরণা, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের শক্তি।” তিনি এই মাহফিলের মাধ্যমে কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা জাগানোর আহ্বান জানান।
এছাড়া, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং এফএম মহরম হোসেন। তারা উভয়েই নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং সকল ভেদাভেদ ভুলে দলীয় পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
বিএনপি নেতৃবৃন্দ: শেখ সালাউদ্দিন লিটন, অধ্যাপক আবুল কালাম আজাদ, মনজুর মোরশেদ, আবুল বাসার ডাবলু, কামরুল ইসলাম খান, ইউপি সদস্য আবুল কালাম, শেখ সোহরাব হোসেন, ইয়াকুব আলী মোল্যা, বুলবুল আহমেদ, এবং ঢালী রবিউল ইসলাম।অঙ্গ ও সহযোগী সংগঠন: যুবদল: সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহাছানুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ঢালী নজরুল ইসলাম, এফএম মোশারফ হোসেন। শ্রমিক দল: সভাপতি আকবার হোসেন ,সহ সভাপতি আজিজুর রহমান। অন্যান্য: জাসাস সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাক্তার আমিনুর রহমান, তাঁতীদল সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হুসাইন এবং ছাত্রদলনেতা মেহেদী হাসান সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের চলমান সংকট নিরসনের জন্য বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের। মোনাজাতে নেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির