1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর উপর ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, নিহত ৩, আহত কমপক্ষে ১০”

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ জন দেখেছেন

“ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর উপর ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, নিহত ৩, আহত কমপক্ষে ১০”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আহতের সংখ্যা কমপক্ষে ১০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। নিহতের পরিচয় এখনও সনাক্ত হয়নি। মঙ্গলবার(২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের উপর ঢাকাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অনেকে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেনি শিবচর হাইওয়ে থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে পুলিশের টিম।

প্রতাপ দাস নামের এক ব্যক্তি জানান,’ আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, করেই বিকট শব্দ করে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পন্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দূর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার সম্ভবনা বেশি।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন,’আমাদের পুলিশ উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। বাসটি ঢাকা যাচ্ছিল।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির