1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আলফাডাঙ্গায় আবুল সরকারের ফাসির দাবিতে উলামাদের প্রেস ব্রিফিং”

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ জন দেখেছেন

“আলফাডাঙ্গায় আবুল সরকারের ফাসির দাবিতে উলামাদের প্রেস ব্রিফিং”

আরমান উজ্জামান রাজু আলফাডাঙ্গা, প্রতিনিধি ফরিদপুর।

ফরিদপুরের আলফাডাঙ্গায় উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনগণের উদ্যোগে “আল্লাহ ও রাসুল (সাঃ)”- এর শানে কটুক্তি করার প্রতিবাদে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে।

আজ সোমবার (১লা ডিসেম্বর) দুপুর ৩ ঘটিকায় আলফাডাঙ্গা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সম্মুখে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওঃ আমিনুল্লাহ’র সভাপতিত্বে ও আলফাডাঙ্গা ক্বওমি উলামা পরিষদের সভাপতি মুফতী সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা ক্বওমি উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওঃ তামিম আহমেদ, আলফাডাঙ্গা তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার মুহতামিম হাঃ মাওঃ ইমামুদ্দিন,ইউসুফবাগ মাদ্রাসার মুহতামিম মাওঃ শরিফুল ইসলাম, আলফাডাঙ্গা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী শরিফুল ইসলাম, আলফাডাঙ্গা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মুফতী ইবাদত হুসাইন, শিরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওঃ আজিজুল্লাহ খান,
আলফাডাঙ্গা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ ইলিয়াস হুসাইন, হেলেঞ্চাহাটি কটুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওঃ আহসানুল্লাহ,
আলফাডাঙ্গা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাঃ ওমর ফারুক, আলফাডাঙ্গা যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আবু মুসা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এদেশে কোনো রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই মামলা হয়, অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন হয়। অথচ মহান আল্লাহ তায়ালার সাথে বেয়াদবি করা ভ্রান্ত সম্প্রদায় বাউলদের একজনকে আটক করা হলেও বিচার করা হচ্ছেনা। বরং কেউ কেউ ভন্ড বাউলের পক্ষ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। যা একটা মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক। মুসলিম পরিচয়ে এমন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মুসলিম বলাতো দূরের কথা জন্ম পরিচয় নিয়েও সন্দেহ আছে। এরা মূলত: ইহুদি অথবা হিন্দু সম্প্রদায় চক্রের দালাল।
সরকার এদের খপ্পরে পড়ে আল্লাহর দুশমন বাউলের ধৃষ্টতার বিচার নিশ্চিতে কালক্ষেপণ করে দেশপ্রেমিক মুসলিম জনতার সাথে প্রতারণা করে চলেছে। যা কোনো ইমানদার মুসলমান মেনে নিতে পারে না। তাই অনতিবিলম্বে কুলাঙ্গার আবুল সরকার বাউলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ ওলি আউলিয়া পীর মশায়েখের পবিত্র পদচারণায় সমৃদ্ধ। এখানে অসংখ্য মসজিদ মাদরাসায় লাখ লাখ আলেম, হাফেজ, মুফতির বসবাস। এদেশে ইসলাম বিদ্বেষী কারো ঠাঁই নেই। তাই দ্রুত বাউল আবুল সরকারের ফাঁসি দিতে হবে। নয়তো প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এসময় উপজেলার আলেম-উলামা,তলাবা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে বিশেষ দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির