1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মাধবপুরের নোয়াপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ওসি–সহ ১১ পুলিশ আহত; পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার ২১”

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ জন দেখেছেন

“মাধবপুরের নোয়াপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ওসি–সহ ১১ পুলিশ আহত; পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার ২১”

হবিগঞ্জ প্রতিনিধি -জি,এম বাবু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইটাখোলা ও ভেঙ্গাডোবা—দুই গ্রামের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) দিনভর চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে ওসি–সহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার জেরে সকালে হঠাৎ পরিস্থিতি বিস্ফোরিত হয়। প্রথম দফা সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালালে একপর্যায়ে উভয় পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। এতে অফিসার-ইন-চার্জসহ পুলিশের আরও ১০ সদস্য আহত হন।

পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০১/১২/২০২৫ইং) ভোর ০৪.৪০ এ পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নোয়াপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির