1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনটে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

“ধুনটে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার”

আশেকে এলাহী শিবলী — ধুনট (বগুড়া) প্রতিনিধি।

বগুড়ার ধুনটে গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। সোমবার সন্ধ্যা ৭.২০ ঘটিকার সময় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মধ্যপাড়া গ্রামীন কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত দুলাল প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত মফিজ শেখের ছেলে কালাম শেখ(৫৮), তারাকান্দি গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ইমরুল কাদের সেলিম(৪৮) ও নলডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়া এলাকার সোলায়মান আলী প্রামানিকের ছেলে উজ্জল মিয়া প্রাং(৪০)।
আটককৃতদের মধ্যে সবার নামেই একাধিক মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার দিন সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম এর নের্তৃত্বে ধুনট উপজেলার ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত হাবিজার রহমানের ছেলে আল বাহারের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি চৌকস দল। অভিযানে মাদককারবারিদের গ্রেফতারসহ তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদক নির্মূলে ডিবি পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আটককৃতদের নামে ধুনট থানায় মামলা করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদককারবারিদের গ্রেফতার করে ধুনট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির