1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নারায়ণগঞ্জের মুসলিম নগর এলাকায় রাস্তা ঘাটের বেহাল দশা, সর্বদা জলাবদ্ধতা”

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন দেখেছেন

“নারায়ণগঞ্জের মুসলিম নগর এলাকায় রাস্তা ঘাটের বেহাল দশা, সর্বদা জলাবদ্ধতা”

মোঃ মানিক মিয়া,ষ্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ।

ফতুল্লা থানার অন্তর্গত এনায়েতনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মুসলিম নগর এলাকা দীর্ঘদিন যাবত জলাবদ্ধতার পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলেছে।

রাস্তা ঘাটের সংস্কারবিহীন এ অবস্থা এলাকা বাসীর জন্য চরম ভোগান্তি। বছরের পর বছর এভাবে জলাবদ্ধতা থাকার কারণে জনজীবনে বিপর্যস্ত নেমে এসেছে। এই জলাবদ্ধ পানিতে মশা, মাছি, ও বিভিন্ন পোকা মাকড়ের উপদ্রবে রোগ বালাই একটার পর একটা প্রতিনিয়ত লেগেই আছে।

মুসলিম নগর রাস্তার মোড় হইতে কালু মাতবর বাড়ি পর্যন্ত ৯৫০ ফুট দীর্ঘ, ১৩ ফুট প্রশস্ত রাস্তাটি সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে।

শিল্প নগরীর নিকটবর্তী এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার শ্রমিক, স্কুল – কলেজ ও মাদ্রাসার ছাত্র – ছাত্রীরা যাতায়াত করে। দিন দিন তাদের দুঃখ দূর্দশা ক্রমাগত বেড়েই চলেছে। এলাকা বাসীরা জানান এগুলো দেখার মত আমাদের কেহ নাই।

রাস্তাটি জলাবদ্ধ ও সংস্কার বিহীন হওয়াতে শিশু, বয়স্ক ও সকল শ্রেণী পেশার মানুষ একেবারে গৃহ হীন হয়ে পড়েছে।

পূর্ব পাড়া জামে মসজিদের মুসল্লী গণ বলেন পঁচা পানি জমিয়ে এভাবে জলাবদ্ধতা হওয়ার কারণে স্বাভাবিক ভাবে মানুষ চলাচল করতে পারেনা,মুসল্লীরা নামাযে আসতে পারেনা,শিশুরা মক্তবে যেতে পারেনা,স্কুল ও মাদরাসার ছাত্র – ছাত্রীদের এই করুন অবস্থা যেন তাদের নিত্যদিনের সঙ্গী।

৩ নং ওয়ার্ড এর মেম্বার আঃ জলিল তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত হয়ে আছে,কোন প্রকার বরাদ্দ না থাকার কারণে এই অবস্থা। তবে তিনি আরও বলেন অতি দ্রুত মনে হয় এ ব্যাপারে কোন আশ্বাস পাব বলে আশাবাদী।

তবে এলাকার সব স্তরের মানুষ নিজ উদ্যোগে কিছু মাটি ভরাট ও ড্রেনেজ উঁচু করার ব্যবস্থা করেছে বলে তারা জানান।

এলাকাবাসী জানান- পরিস্থিতি এমন হয়েছে যে, মানুষ মারা গেলেও তাদের গোসল, কাফন- দাফন করতে ও সমস্যা হচ্ছে।

সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা জোর দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির