1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন ইউএনও মাহমুদ হাসান মৃধা”

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন দেখেছেন

“সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন ইউএনও মাহমুদ হাসান মৃধা”

শহীদুল ইসলাম শহীদ,রংপুর সংবাদদাতাঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে বদলি জনিত কারণে বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। তাঁর দায়িত্বকালে গঙ্গাচড়া ও গঙ্গাচড়ার মানুষের কাছে নতুন মাত্রা যোগ করেছে । শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ ও স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা গঙ্গাচড়ার মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতৃবৃন্দ । তারা মাহমুদ হাসান মৃধার সততা, ন্যায়পরায়ণতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একের পর এক বক্তৃতায় তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, প্রশাসনিক দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার কথা উঠে আসে।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব বিশেষভাবে তাঁর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায়। উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামানিক বলেন, মাহমুদ হাসান মৃধা আমাদের এলাকার সংবাদ পরিবেশন ও জনগণের কল্যাণকর কাজে নতুন উদ্দীপনা এনেছেন। তাঁর সততা ও পরিশ্রম চিরস্মরণীয়।
উপজেলার মানুষ তাঁর বিদায়কে চোখের জলে স্মরণ করবেন। অনেকেই আবেগের সঙ্গে জানিয়েছেন, মাহমুদ স্যার আমাদের জন্য শুধু প্রশাসক নন, তিনি আমাদের বন্ধুও ছিলেন। তিনি যেকোনো সমস্যায় আমাদের পাশে ছিলেন।
মাহমুদ হাসান মৃধা নিজেও বলেন, গঙ্গাচড়ার মানুষ আমাকে শিখিয়েছে, অনুপ্রাণিত করেছে। এখানে কাটানো সময় আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। মানুষের সেবা করার আনন্দ কখনও ভুলা যায় না। প্রত্যেক মানুষের মুখে হাসি ও আশা দেখতে পেয়েছি,সেই মুহূর্তগুলো আমার হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী মুহূর্তে মাহমুদ হাসান মৃধার অশ্রুসিক্ত নয়ন দেখে উপস্থিত সকলকেই কেঁদেছেন এবং একসঙ্গে তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানালেন। স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও মাহমুদ হাসান মৃধা তাঁর উদ্ভাবনী ও মানবিক নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন এবং তাকে দেখে অনেকই দেশ ও জনগণের কল্যাণে সেবকের ভূমিকায় অবতীর্ণ হবেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির