“বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন–এর সংবাদ সম্মেলনে দুর্নীতি ও অবৈধ কমিটির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ”
নিজস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪ ঘটিকায় সাভারের আশুলিয়ার বাড়ইপাড়াস্থ এম এ এস বিডি সার্ভিস এর অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের প্রতিনিধিরা জানান—
প্রায় ১২–১৩ বছর আগে অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম (দোলন) স্যার মাত্র ৬ মাসের জন্য একটি আহব্বায়ক কমিটি অনুমোদন করেছিলেন। সেই কমিটির মেয়াদ বহু আগেই শেষ হলেও আজ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়নি। দীর্ঘদিন ধরে সংগঠনটি স্থবির ও অকার্যকর হয়ে আছে।
মারুফ হোসাইনের বিরুদ্ধে ইতিহাস বিকৃতি ও দুর্নীতির অভিযোগ
বক্তব্যে বলা হয়, এস এম মারুফ হোসাইন তার একক সিদ্ধান্তে নিজেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করছেন—যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সংগঠনের ইতিহাস বিকৃতির সামিল।
এছাড়া তার বিরুদ্ধে জেলা ও উপজেলা পর্যায়ের পল্লী চিকিৎসকদের কাছে বিভিন্ন পদবীর নাম করে টাকা আদায় এবং সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করার অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়—
যাঁরা অনিয়ম, চাঁদাবাজি বা দুর্নীতির প্রতিবাদ করেন, তাঁদেরকে হুমকি, অশালীন ভাষায় গালাগালি, মানসিক নির্যাতন এবং অবৈধ নোটিশের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।
অবৈধভাবে সভাপতি-সম্পাদকের পদ দাবি
বক্তারা বলেন, বৈধ পূর্ণাঙ্গ কমিটি না থাকা সত্ত্বেও এস এম মারুফ হোসাইন ও রহমত আলী নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে ক্ষমতার অপব্যবহার করে চলেছেন, যা সংগঠনের গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।
সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি
Leave a Reply