“মুন্সিরহাটে মোবাইল কোর্টে বীজ আলু ও পলিথিন ব্যবসায় শাস্তি আরোপ”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি হারুন রশিদ
অদ্য বিকাল ৪টা থেকে ৫.৩০টা পর্যন্ত মুন্সিরহাট বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াছমিন সুমার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মুন্সিগঞ্জ সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কোর্টের কার্যক্রমে দেখা যায়—একজন বীজ আলু বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শন করেননি এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণে ব্যর্থ হয়েছেন। অন্য একজন ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন মজুদ ও পাইকারিভাবে বিক্রয়ের দায়ে দায়ী সাব্যস্ত হন। উভয়েই আইন লঙ্ঘনের অপরাধে অর্থদণ্ডে দণ্ডিত হন।
মোবাইল কোর্ট চলাকালে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হয় যাতে কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে বীজ আলু বিক্রি না করেন এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বা বিক্রয় থেকে বিরত থাকেন। অভিযানের অধীনে মোট ২টি মামলা দায়ের করা হয়।
Leave a Reply