1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত”

মোঃ আসাদউল্লাহ,হোমনা উপজেলা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় হোমনা উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সভাপতি, হোমনা উপজেলা বিএনপি।
দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ সানাউল্লাহ সরকার, সভাপতি, হোমনা পৌর বিএনপি, মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, হোমনা পৌর বিএনপি, আলহাজ্ব আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সাজ মিয়া, মোঃ শাজাহান মোল্লা,সাইদুল হাসান শাহিন, মোঃ শাহ আলম হিমেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অনুষ্ঠানের শুরুতে “বাংলাদেশ জিন্দাবাদ”, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হউক”—এমন ধ্বনি উচ্চারিত হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতার জন্য শুধু দলের নয়, সারা দেশের মানুষের হৃদয়ে আকুল প্রার্থনা চলছে। আমরা আজ আল্লাহর কাছে প্রার্থনা করছি—উনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”

অনুষ্ঠানে বক্তারা বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়।

বক্তারা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তাঁর আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হলে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে।”

হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির