1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নতুন ইউএনও জেসমিন আক্তারের সঙ্গে গঙ্গাচড়া জামায়াতের সৌজন্য সাক্ষাৎ”

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ জন দেখেছেন

“নতুন ইউএনও জেসমিন আক্তারের সঙ্গে গঙ্গাচড়া জামায়াতের সৌজন্য সাক্ষাৎ”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি রংপুর।

গঙ্গাচড়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার নেতারা। মঙ্গলবার বিকেলে ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রংপুর–১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রায়হান সিরাজীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউএনওর সঙ্গে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গণি, সাবেক উপজেলা আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পশুরাম থানা আমির এডভোকেট মাহাবুব আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং গঙ্গাচড়া উপজেলার সামগ্রিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। রায়হান সিরাজী বলেন, “স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে চাই আমরা।” ইউএনও জেসমিন আক্তারও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে গঙ্গাচড়ার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির