1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“জাবিতে আইএইজি’র ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন: ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত”

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

“জাবিতে আইএইজি’র ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন: ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট (International Association for Engineering Geology and the Environment – IAEG)–এর ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। আইএইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপ এবং নেপাল সোসাইটি অব ইঞ্জিনিয়ারিং জিওলজি (NSEG)–এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আঞ্চলিক সম্মেলনে দুই দেশের শীর্ষ ভূতত্ত্ব বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিনব্যাপী সম্মেলনটি মঙ্গলবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উদ্বোধন হয় এবং বিকাল ৪টা ৪৫ মিনিটে দুটি বৈজ্ঞানিক সেশন শেষে সমাপ্ত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং আইএইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপের সভাপতি ড. এ. টি. এম. শাখাওয়াত হোসাইনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

সম্মেলনে কাঠামোগত ভূতত্ত্ব, সক্রিয় টেকটোনিক্স, ভূমিকম্প ভূতত্ত্বসহ সমসাময়িক গবেষণা উপস্থাপন করেন জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক মুকিত আজমাইন শাহরিয়ারসহ অন্যান্য বিশেষজ্ঞগণ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন,
“নেপাল ও বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে এশিয়ান লেভেলের এই সম্মেলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। ভূবিজ্ঞান, পরিবেশ ও ঝুঁকি–এ তিন ক্ষেত্রের সমন্বিত গবেষণা একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

IAEG–এর অধীনে অনুষ্ঠিত এই সম্মেলন বাংলাদেশের ভূতাত্ত্বিক গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত করার নতুন দিগন্ত তৈরি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির