“বালিয়াকান্দিতে ট্রাক্টর থেকে নামতে গিয়ে এক যুবকের মৃত্যু”
বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ট্রাক্টর গাড়ি থেকে নামার সময় চাকার নীচে পড়ে ৪০ বছর বয়সী শামীম মিয়ার মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম বালিয়াকান্দির মধ্যপাড়ার মৃত শাহাজাহান মিয়ার সন্তান।
মঙ্গলবার বিকেল সোয়া দুইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায়, শামীম মিয়া দীর্ঘদিন ধরে টিএমবি ব্রিকস ইট ভাটায় ট্রাক্টর চালাতেন। মঙ্গলবার দুপুরে তিনি দুপুরের খাবারের জন্য একটি ট্রাক্টর নিয়ে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে তার বাড়িতে নামার সময় ঘটে এই দুর্ঘটনা।
তখন তার গলায় পেঁচানো শীতের কাপড়ে গাড়ির সাথে বেঁধে নিচে পড়ে যান। এর ফলে গাড়ির চাকার নিচে এসে পড়েন। ঘটনা দেখে স্থানীয়রা দ্রুত অটোবাইক দিয়ে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অল্প সময়ের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে তার প্রাণ চলে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply