1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ জন দেখেছেন

“বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত”

মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার-

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ মুক্তিযোদ্ধা মদিনাতুল উলুম ও লিল্লাহ্ বোডিং ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা আহবায়ক মো. মাহফুজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিয়ার সাইবার ফোর্সের সচিব শরিফ, জিয়া সাইবার ফোর্স উপজেলা যুগ্ন-আব্বায়ক রেজওয়ানুল ফেরদৌস, জিয়া সাইবার ফোর্স আহবায়ক কমিটি সদস্য আকরাম হোসেন, সদস্য মো. আমিনুল হক, সদস্য সুজন, সদস্য মো. বাবুল, সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সদস্য সচিব রুবেল হক, স্বেচ্ছাসেবক দল পৌর শাখার যুগ্ন-আব্বায়ক মো. মানিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এ ছাড়াও উপস্থিত সবাই বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানান বক্তারা। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির