1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম (শফি) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

“বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম (শফি) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত”

আরিফুল ইসলাম (রিফাত) উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ – তাড়াইল।

জয়কা ইউনিয়নের নানশ্রী কদমতলী গ্রামের নিজ বাড়িতে ৬৮ বছর বয়সে বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম (শফি) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়েছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. আল আমিন কবির, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন সহ পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার আগে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মরদেহ মাঠে আনা হলে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও স্থানীয় গন্যমান্য লোকজন এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পূর্বে তাঁর কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম এর সম্মানে দাঁড়িয়ে উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করেন।

পরে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির