1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অনুমোদনহীন ওষুধের অভিযোগ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ জন দেখেছেন

“মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অনুমোদনহীন ওষুধের অভিযোগ”

মুন্সীগঞ্জ টংগীবাড়ী প্রতিনিধি:হারুন রশীদ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের প্রেসক্রিপশনে অনুমোদনবিহীন ও অস্বীকৃত ওষুধের নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চিকিৎসা সেবায় অনিয়ম, অদক্ষতা ও কমিশন বাণিজ্যের আশঙ্কা দেখা দিয়েছে। রোগী ও তাদের স্বজনরা জানান, এসব ওষুধের বেশিরভাগই অজানা কোম্পানির এবং জেলার স্বীকৃত ফার্মেসিগুলোর বেশিরভাগেই পাওয়া যায় না।

রোগীদের অভিযোগ, হাসপাতালের নির্দিষ্ট কয়েকটি ফার্মেসির সাথেই ডাক্তার বা মধ্যস্বত্বভোগীদের যোগসাজশ রয়েছে। অনেক সময় এসব অজানা ওষুধ কেনার জন্য রোগীদের লাইসেন্সবিহীন বা রাস্তার পাশে গড়ে ওঠা ফার্মেসিতে পাঠানো হয়। ফলে রোগীরা বাধ্য হয়েই অতিরিক্ত দামে এবং ঝুঁকিপূর্ণ ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন।

একাধিক রোগী অভিযোগ করে বলেন, প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের নাম ও মান সম্পর্কে তারা কোনো ধারণাই পান না। অনেক ফার্মেসি আবার দাবি করে, “ডাক্তারের স্লিপে যা দেওয়া হয়েছে, সেটি ছাড়া অন্য কিছু দিলে সমস্যা হতে পারে।” ফলে রোগীরা মানহীন ওষুধ কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কয়েকজন সিনিয়র চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, এই অনিয়ম হাসপাতালের পরিচিত সত্য, তবে প্রকাশ্যে কেউ কথা বলতে চান না। কারণ অভিযোগ করলে বিভিন্ন প্রভাবশালী সিন্ডিকেটের চাপে পড়তে হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন অনুমোদনবিহীন ওষুধ রোগীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে রোগীর অবস্থা জটিল হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি হয়।

এ বিষয়ে হাসপাতালের দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন নাগরিকরা বিষয়টির তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বাড়ানোর দাবি করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির