“বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঘোড়াঘাট পৌর সাখার ৪নং ওয়ার্ডে পুর্ব পাড়া ফুটবল খেলার মাঠে কর্মী সম্মিলনে”
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঘোড়াঘাট পৌর সাখার ৪নং ওয়ার্ডে পুর্ব পাড়া ফুটবল খেলার মাঠে কর্মী সম্মিলন। দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডে কর্মী সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় এলাকায় কর্মী সম্মিলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
ঘোড়াঘাট পৌরসভার জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব মোছাঃ ইস্তিয়ারা বেগম
বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের সমর্থনই আমাদের শক্তি।” তিনি সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে স্থানীয়দের মধ্যে নির্বাচনী পরিবেশ, উন্নয়নমূলক প্রতিশ্রুতি ও নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়।
৩-১২-২৫
Leave a Reply