1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইটি বসতঘর পুড়ে ছাই”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

“গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইটি বসতঘর পুড়ে ছাই”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি হারুন রশীদ

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসদঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে পুড়েছে ঘরে থাকা সকল আসবাবপত্রও।
জানা গেছে,বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের হাইস্কুলের পাশের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক রেনু মিয়া ও সিরাজ প্রধান জানান, রান্নাঘরে থাকা একটি এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই টিনের চৌচালা ঘর দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও ঘরের ফার্নিচার সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা এবং উদ্ধার হওয়া সম্পদের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির