1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

“ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য স্লোগান ধারণ করে চেয়ার প্রতিক নিয়ে পথচলা সুফিভাবধার ইসলামি রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি গত ২৯ নভেম্বর ২০২৫ ইং শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এম সারওয়ার আলম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদ এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামসুদ্দোহা।

সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমানকে সভাপতি এবং পীরজাদা মোঃ সালাহ উদ্দীন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির দায়িত্বশীল অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম খাঁন, সহ-সভাপতি অধ্যক্ষ এম এম সারওযার আলম, মাওলানা মজিবুর রহমান রেজভী, সহ-সাধারণ সম্পাদক পীরে তরীকত মাসউদুল হাসান, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রিপন হায়দারী, সাংগঠনিক সম্পাদক পীরজাদা জুনাঈদ চিশতী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল কাশেম, প্রচার সম্পাদক মাওলানা আরমান হোসাইন রেজভী, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর শাহাদৎ হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আবু মুসা,  প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মাওলানা আব্দুর রাকিব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট তৈয়বা আক্তার প্রমুখ।

প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামসুদ্দোহা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে বাইতের মহব্বত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, এদেশে আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছে। সুতরাং আমাদেরকে আউলিয়া কেরামদের পথ ও মতে চলতে হবে। সর্বোপরি তিনি দ্বীন ও মিল্লাতের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, আমরা সুন্নি জোটবদ্ধ হয়েছি জোট যেখানে যাকে প্রার্থী দিবে আমরা সে প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণা চালাবো ইনশাআল্লাহ। তিনি আরো উল্লেখ করেন, আমি আমার দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার মার্কা প্রতীক নিয়ে নোয়াখালী আসন থেকে তিনবার নির্বাচন করেছি, যেটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি আসন। যেখানে আওয়ামী লীগের ওবায়দুল কাদের এবং বিএনপির মওদুদ আহমেদ ছিলেন। কিন্তু এই বৎসর ইসলামী ফ্রন্টের প্রার্থী আসবে তাই আমি আমার চেয়ার মার্কার নির্বাচন বাদ দিয়ে ইসলামী ফ্রন্ট এর প্রার্থীর পক্ষে কাজ করব।

পরিশেষে প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামসুদ্দোহা সবাইকে নিয়ে মিলাদ কিয়ামের পর মোনাজাত পরিচালনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির