1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় শিবচর রিপোর্টার্স ইউনিটি আয়োজনে দোয়া মাহফিল”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় শিবচর রিপোর্টার্স ইউনিটি আয়োজনে দোয়া মাহফিল”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মাদারীপুর জেলার শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরীব শিবচর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শিবচর পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সংস্থাটির কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শিবচর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক হেমায়েত হোসেন খান।

শিবচর রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক ভোরের দর্পনের শিবচর উপজেলা প্রতিনিধি জুয়েল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন, শিবচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক ফরাজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ গোমস্তা,বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান।

দোয়া মাহফিল পরিচালনা করেন শিবচর পৌর মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরিফ উদ্দিন।

অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান শিকদার, আবদুর রাজ্জাক মল্লিক, দেশ টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি শিব সংকর রবিদাস, দৈনিক নিরপেক্ষ পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক বিজনেস ফাইল এর শিবচর উপজেলা প্রতিনিধি সোবাহান মিয়া, দৈনিক ভোরের আকাশ এর শিবচর উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া, ডেইলি এক্সপ্রেস এর শিবচর উপজেলা প্রতিনিধি মাসুম হাওলাদার, দৈনিক ঘোষণার শিবচর উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান, দৈনিক খবর পত্রের শিবচর উপজেলা প্রতিনিধি সোহেল রানা,দৈনিক ঢাকা প্রতিদিন এর শিবচর উপজেলা প্রতিনিধি মাসুদ মিয়া, দৈনিক গনমুক্তি শিবচর উপজেলা প্রতিনিধি গোলাম সরোয়ার নাদিম, দৈনিক ভোরের চেতনা ও ফাল্গুনী টিভির শিবচর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশসহ স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সাবেক প্রধাণমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কমনায় দোয়া প্রার্থনা ও দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

সহিদুল ইসলাম
০১৯৩০২০০৪২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির