1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“কৃষিপরিবেশগত ও প্রকৃতিনির্ভর সমাধান নিয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ জন দেখেছেন

“কৃষিপরিবেশগত ও প্রকৃতিনির্ভর সমাধান নিয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় লিঙ্গ–সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক (G E S I) প্রকৃতিনির্ভর সমাধান প্রচারের অংশ হিসেবে খাগড়াছড়িতে সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর )দুপুর সাড়ে ১২টায় স্থানীয় এনজিও সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা’র আয়োজনে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর সংস্থা’র আশীষ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হেলভেটাস বাংলাদেশ এবং ICIMOD (আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র) এর সহযোগিতায় আয়োজিত এই সভায় কৃষিপরিবেশগত উন্নয়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পাহাড়ি এলাকার সম্প্রদায়ভিত্তিক টেকসই সমাধান নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কৃষিপরিবেশগত পদ্ধতি, জলধারা সংরক্ষণ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ওপর আরও গবেষণা ও সরকারি সহযোগিতা জরুরি। প্রকৃতিনির্ভর সমাধানকে স্থানীয় পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সরকারি গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন তারা।

এ সভায় কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসিরুদ্দিন চৌধুরী,তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা,দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসাইন,হেলবেটাস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর দীপ্তিময় চাকমা-সহ সরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির