1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে অর্ধদিবস কর্মবিরতি পালন”

  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে অর্ধদিবস কর্মবিরতি পালন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচি চলাকালে হাসপাতালের প্যাথলজি, এক্স-রে, ডেন্টাল ও ফার্মেসি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে। ফলে সেবাপ্রার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও আন্দোলনকারীরা জানান—দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের স্বার্থেই তারা এ কর্মসূচিতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি দ্রুত আমাদের মৌলিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামীতে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”

২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন-

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি চয়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক কল্পন দেওয়ান, ইন্টি চাকমা, সানু মারমা, নবেল চাকমা, সৌরভ চাকমা, ঝিনু মারমা, কংচাইরী মারমা, মোঃ সানোয়ার হোসেন, সুপা চাকমা, বিডিপিএ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র ফার্মাসিস্ট শুভ মঙ্গল চাকমা, লুম্বিনী চাকমা, ত্রয়া চাকমা, স্বপন চাকমা প্রমুখ।

এছাড়াও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।

আন্দোলনকারীরা আশাবাদ ব্যক্ত করেন-সরকার দ্রুত তাদের ন্যায্য ও যৌক্তিক দাবির বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির