“মির্জাগঞ্জে অক্সফোর্ড জুনিয়র স্কুলে বর্ণিল ম্যাজিক শো অনুষ্ঠিত”
মোঃ সাকির হাওলাদার,স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ ।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলীর ঐতিহ্যবাহী অক্সফোর্ড কে.জি স্কুল ও অক্সফোর্ড জুনিয়র মাধ্যমিক স্কুল প্রাঙ্গণ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রঙিন আবহে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের বিনোদন ও মননশীলতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে আয়োজন করা হয় দুই ঘণ্টাব্যাপী চমকপ্রদ ম্যাজিক শো।
উপমহাদেশের খ্যাতিমান ও সার্ক রানার্সআপ ম্যাজিশিয়ান বিপ্লব রাজ তাঁর নানামুখী অভিনব পরিবেশনা দিয়ে শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকসহ উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
এর আগে সকাল ৯টায় স্কুলে শুরু হয় ক্লাস পার্টি। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান দর্শকদের মন কেড়ে নেয়। রাতের পর্বে আয়োজন করা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নাটক “আপন দুলাল” যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময়ে অংশ নেন।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান বারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে ঢাকায় অবস্থান করায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু আসতে পারেননি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী হাওলাদার।
বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির মৎস্যজীবী সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান শাকিল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও উদয়ন ভাষা শহীদ আঃ জব্বার মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাওলাদার মোঃ ফোরকান, প্রমুখ।
তারিখ ০৪/১২/২০২৫ইং
ছবি আছে
Leave a Reply