1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দৌলতদিয়া যৌনপল্লিতে এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী”

  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

“দৌলতদিয়া যৌনপল্লিতে এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী”

রবিউল,উপজেলাপ্রতিনিধি,বালিয়াকান্দী,রাজবাড়ী।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে মারণব্যাধি এইডস সংক্রমণের মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে প্রায় আড়াই হাজার নারী। চলতি বছরের জুন মাস পর্যন্ত গত পাঁচ বছরে এ যৌনপল্লিতে এইডস রোগে আক্রান্ত হয়েছে ছয়জন। এর মধ্যে চারজন নারী যৌনকর্মী ও অন্য দুজন পুরুষ। বিষয়টি নিশ্চত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগ সংক্রমণে প্রয়োজনীয় আচরণগত নানা কারণ স্পষ্ট বিদ্যমান থাকায় দৌলতদিয়া যৌনপল্লির সব যৌনকর্মীসহ তাদের কাছে আসা পুরুষরা সহজেই এইডসে আক্রান্ত হতে পারে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এসটিআই, এইচআইভি এবং এইডস প্রতিরোধে দৌলতদিয়া যৌনপল্লিসহ আশপাশের এলাকায় নিয়মিত নানা কার্যক্রম চালিয়ে আসছিল দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রসহ বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ। কিন্তু এই প্রকল্পের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় পাঁচ মাস ধরে সেখানে এসটিআই, এইচআইভি এবং এইডস প্রতিরোধে ওই দুই সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে আছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশনের পাশে অবস্থিত দেশের সবচেয়ে বড় যৌনপল্লি। সেখানে প্রায় আড়াই হাজার নারী যৌনকর্মীর বসবাস। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুরুষ খদ্দের আসে ওই পল্লীতে। এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব আচরণের ফলে এইডস সংক্রমিত হয়, তার সবই দৌলতদিয়া যৌনপল্লীতে বিদ্যমান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের দিকনির্দেশনা অনুযায়ী দৌলতদিয়া যৌনপল্লিতে এইচআইভি, এইডস প্রতিরোধে কাজ করছিল গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশ। এ দুই সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য মতে, গত পাঁচ বছরে দৌলতদিয়া যৌনপল্লী ও আশপাশ এলাকার ছয়জন এইডসে আক্রান্ত হয়েছে।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক (ম্যানেজার) জুলফিকার আলী জানান, এইডসে আক্রান্তদের মধ্যে চার নারী যৌনকর্মী ও দুজন পুরুষ রয়েছেন। তিনি বলেন, এইচআইভি এইডস প্রতিরোধে দৌলতদিয়া যৌনপল্লীতে কার্যক্রম চলছিল। কিন্তু প্রকল্পের মেয়াদকাল শেষ হয় গত জুন মাসে। মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এখানে এইডস প্রতিরোধ কার্যক্রম বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির