1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল এর উদ্বোধনে ভিক্টরি ম্যারাথন অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

“চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল এর উদ্বোধনে ভিক্টরি ম্যারাথন অনুষ্ঠিত”

আলী হাসান, জেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ |

সকালের কুয়াশার মধ্যেই ছয় হাজারের বেশি তরুণের অংশগ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে আজ শুক্রবার সকালে স্বাস্থ্যসচেতনতা ও তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে অনুষ্ঠিত হলো “Victory Run With Bulbul for Chapainawabganj” শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দৌড়ের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

সকাল ঠিক ৭টায় দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে ম্যারাথন শুরু হয়। কয়েক কিলোমিটার দীর্ঘ এই দৌড়ের গন্তব্য নির্ধারিত হয় সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন।

আয়োজক চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের তথ্য অনুযায়ী, প্রায় ৬৫০০-এরও বেশি তরুণ-যুবক রেজিস্ট্রেশন করে দৌড়ে অংশ নেন। অংশগ্রহণকারীদের মাঝে ছিল ছাত্র, চাকরিজীবী, ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক।

ইভেন্টের উদ্দেশ্য আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তরুণ সমাজকে
মাদক,অনলাইন আসক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শারীরিক সুস্থতা সামাজিক সম্প্রীতি ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

উদ্বোধনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন বিজয়ের মাসে ভিক্টোরি রানের আয়োজন তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই—একটি ন্যায়, বৈষম্যহীন ও উন্নত চাঁপাইনবাবগঞ্জ।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে।
শীতের সকালেও বিপুল সংখ্যক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, ছেলে-মেয়েদের এমনভাবে মাঠে দৌড়াতে দেখা সত্যিই আনন্দের। এই আয়োজন তরুণদের সঠিক পথে রাখবে।
দৌড় শেষে বিজয়ীদের হাতে স্মারক অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির